Nabadhara
ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন।

উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল আলম শিপনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল জেলা উত্তর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, জেলা যুবদলের সদস্য হেমায়েত তালুকদার ও সালমান হাসান রিপন।

এছাড়া উপজেলা যুবদল নেতা আসিফ আকবর, বিএম শরীফসহ উপজেলার পাঁচটি ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন বলেন, দলের মধ্যে গ্রুপিং থাকতে পারে, মতের পার্থক্যও থাকতে পারে। তবে সবার আগে দলের নীতি ও আদর্শ মেনে চলতে হবে। নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগ করে খুব শিগগিরই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যুবদলের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।