Nabadhara
ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে মেহেরাজ হোসেন সোহান (৩২) নামে এক দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় সোনাগাজী সদর ইউনিয়নের তুলাতলী গ্রামের আজিম উদ্দিন ব্যাপারী বাড়ির শাহাজাহানের ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সোহান ছাড়াইতকান্দি গ্রামের আজিজ লন্ডনী বাড়ির আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সোহান পেশায় একজন দিনমজুর এবং দুই সন্তানের জনক ছিলেন। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে ওই ভাড়া বাসায় বসবাস করতেন। পারিবারিক কলহের কারণে কয়েক দিন আগে স্ত্রী ও সন্তানদের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন তিনি। এর মধ্যে এক সন্তানের অসুস্থতা ও পারিবারিক কলহ নিয়ে তিনি হতাশায় ভুগছিলেন বলে পরিবার জানায়।

পরিবারের ধারণা, তিন থেকে চার দিন আগে তিনি ভাড়া বাসার আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। কয়েক দিন ধরে তাঁর ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় স্ত্রী অপি আক্তার শুক্রবার সন্ধ্যায় ভাড়া বাসায় গিয়ে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী অপি আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

শনিবার দুপুরে ফেনী জেনারেল হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।