Nabadhara
ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রেমের টানে পালিয়ে বিয়ে, নয় মাসেই থেমে গেল কিশোরী লাবনীর জীবন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রেমের সম্পর্কে পরিবারের অমতে প্রেমিক রিফাত ঘরামীর হাত ধরে পালিয়ে বিয়ে করেছিলেন কিশোরী লাবনী আক্তার (১৬)। স্বপ্ন ছিল ভালোবাসার মানুষকে নিয়ে সুখে-শান্তিতে সংসার করার। তবে সেই স্বপ্নের সংসার দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের মাত্র নয় মাসের মাথায় বিষপানের পর মারা গেছে লাবনী।

শনিবার (২২ আগস্ট) দুপুরে বিষপানের পর চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়। লাবনী আক্তার বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা গ্রামের হাসমত আলী খানের মেয়ে। তার স্বামী রিফাত ঘরামী মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের আমজেদ আলী ঘরামীর ছেলে।

লাবনীর মা রাজিয়া সুলতানা অভিযোগ করে বলেন, রিফাত ও তার পরিবারের অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন লাবনী। একপর্যায়ে তিনি বিষপান করেন।

তিনি আরও বলেন, শনিবার দুপুর ১২টার দিকে বিষপান করা অবস্থায় লাবনী তাদের বাড়ির সামনে এসে অসুস্থ হয়ে পড়েন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লাবনীর মৃত্যু হয়।

লাবনীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের অভিযোগ, এটি নিছক আত্মহত্যার ঘটনা নয়; দীর্ঘদিনের নির্যাতন ও মানসিক যন্ত্রণার কারণেই লাবনী এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

এ ঘটনায় লাবনীর পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

তবে অভিযোগের বিষয়ে রিফাত ঘরামীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।