Nabadhara
ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বৃক্ষরোপণের সামাজিক আন্দোলন বিস্তৃত করার আহ্বান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপনের

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণ ও সবুজায়নের সামাজিক আন্দোলন আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

রোববার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে কৃষিবিদ অ্যাসোসিয়েশন আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম আনুষ্ঠানিক সভায় অংশ নিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, “পরিবেশ ও ইকোসিস্টেমের যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। মহাবিশ্বে জীবন ধারণের জন্য একমাত্র পৃথিবীর পরিবেশগত ভারসাম্যের ওপর আমাদের নির্ভর করতে হচ্ছে। তাই কেবল যান্ত্রিক উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ না থেকে মেধা ও বিবেক চর্চা করে ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবীর জন্য আমাদের কাজ করতে হবে।”

জলবায়ু সংকটের বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে কার্বন নিঃসরণ বাড়ছে, এতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিও বাড়ছে। এই বৈশ্বিক সংকট মোকাবিলায় সবুজায়ন ও বনায়নের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে দূরদর্শী পদক্ষেপ গ্রহণ ও বৃক্ষরোপণ আন্দোলন শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা গ্রহণ করেছে। এ বছরের লক্ষ্যমাত্রা ইতোমধ্যে সফলভাবে অর্জিত হয়েছে বলেও জানান তিনি।

প্রতিটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত করে ‘একটি শিশু, একটি বৃক্ষ’ ভাবনায় সারা দেশে সবুজায়ন কার্যক্রম ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে এ সামাজিক আন্দোলন সফল করতে কৃষিবিদ সম্প্রদায়কে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে নুরুল ইসলাম নয়ন এমপি, শহিদুল ইসলাম বাবুল এমপি, কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খানসহ কৃষিবিদ অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।