Nabadhara
ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর আলোচিত ‘রিকশাওয়ালার বাঁধ’ অপসারণ

নোয়াখালী প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সংকট নিরসনে নোয়াখালীর কবিরহাট উপজেলার আলগির খালের ওপর নির্মিত ফারাক্কা বাঁধ নামে পরিচিত আলোচিত ‘রিকশাওয়ালার বাঁধ’ অপসারণ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বাঁধটি কেটে দেওয়া হয়। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত হয়েছে। বাঁধ অপসারণের সময় নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় বামনী নদীর লবণাক্ত পানি প্রবেশ ঠেকাতে মাটির এই আড়িবাঁধ নির্মাণ করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে বাঁধটি নোয়াখালী সদর, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার পানি নিষ্কাশনে বড় বাধা হয়ে দাঁড়ায়। ফলে দীর্ঘদিন ধরে এসব এলাকায় জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সংকট দেখা দেয়।

সম্প্রতি বামনী নদীতে ক্লোজার ও ১৯-ভেন্ট রেগুলেটর নির্মাণের পর আড়িবাঁধটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক করতে আলগির খাল ও জালিয়ার খালের মোট ১০ দশমিক ৫ কিলোমিটার অংশ পুনঃখনন করা হচ্ছে।

প্রশাসন জানিয়েছে, বাঁধ অপসারণ ও খাল পুনঃখননের কাজ শেষ হলে প্রায় ১৫০ বর্গকিলোমিটার এলাকার প্রায় ৯ লাখ মানুষ দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন। একই সঙ্গে কৃষি ও মৎস্য উৎপাদন বাড়ার পাশাপাশি এলাকার প্রায় ২৮০ কোটি টাকার স্থাবর সম্পদ সুরক্ষার পথও সুগম হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।