Nabadhara
ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ

Link Copied!

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

“বেশি করে গাছ লাগাই, জলবায়ুর ঝুঁকি কমাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জনসংগঠনভিত্তিক খাস জমি, খাস জলমহাল ও আবাসন প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) উপজেলার নিজপাড়া জনসংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সবাইকে ব্যাপকভাবে বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৬ নম্বর নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস।

নিজপাড়া জনসংগঠনের সভাপতি নরেন চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনসংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। খাস জমি, খাস জলমহাল ও আবাসন প্রকল্পের আওতাধীন এলাকায় পরিকল্পিতভাবে সবুজায়ন গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিয়মিত বৃক্ষরোপণ, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে বীরগঞ্জকে আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।