Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে অভিমান করে রায়হান হাওলাদার (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামের সিরাজ উদ্দিন হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান হাওলাদার ওই গ্রামের মৃত আবুল হাওলাদারের ছেলে। তিনি বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডসংলগ্ন মায়ের দোয়া বেকারিতে প্রস্তুতকারক হিসেবে কাজ করতেন।

নিহতের বড় ভাই রাকিব ও স্বজনরা জানান, রায়হান সোমবার রাত থেকে বেকারিতে কাজ করছিলেন। মঙ্গলবার সকালে তাঁর স্ত্রী শারমিন ফোন করে তাঁকে বাড়িতে ডেকে আনেন। বাড়িতে আসার পর স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীর ওপর অভিমান করে রায়হান নিজ বসতঘরে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে জানালার পর্দার কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

পরিবারের সদস্যরা জানালা দিয়ে রায়হানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট বোন তামান্না ও স্থানীয়রা জানান, প্রায় ১১ মাস আগে একই গ্রামের চান খানের মেয়ে শারমিন (২০)-এর সঙ্গে প্রেমের সম্পর্কের পর রায়হানের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার সকালেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। এর কিছুক্ষণ পরই রায়হান আত্মহত্যা করেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।