Nabadhara
ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে ২৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

ফেনী প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৭-এর ফেনী ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বগাদানা ইউনিয়নের কাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি গ্রামের শফিউল্লাহর ছেলে মাইজুল হক বাবু (৩৭), আদর্শ গ্রামের মৃত শফিক মাঝির ছেলে আনু উদ্দিন ওরফে সোহেল (৩৮) এবং আউরারখীল গ্রামের মমিনুল হকের ছেলে নূর আলম (২৪)। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কাজিরহাট এলাকায় পান ব্যবসায়ী মফিজ উদ্দিনের মালিকানাধীন একটি মার্কেটের তৃতীয় তলায় মাদক কারবারিরা বিপুল পরিমাণ গাঁজা মজুদ করেছে। পাশাপাশি মজুদ করা গাঁজা বিক্রির উদ্দেশ্যে কয়েকজন কারবারি মার্কেটের সামনে অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।