Nabadhara
ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলার বরুয়াহাট কেরামতিয়া কামিল এমএ মাদ্রাসায় নবীজীবনী বিষয়ক কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, শিক্ষা ও মানবতার বাণী নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার উপাধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুল রশিদ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. আব্দুস সুবহান সরকার, সহকারী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, প্রভাষক (আরবি) মোহাম্মদ রাফি উল ফাহাদ, প্রভাষক (আইসিটি) মো. কামাল ইবনে শরীফ, প্রভাষক ও লাইব্রেরিয়ান মো. রোমান মিয়াসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারী।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধে গড়ে উঠতে হবে।

কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।