Nabadhara
ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় সড়ক পরিবহন আইনের হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ সদর থানার মুক্তির মোড় এলাকা থেকে সড়ক পরিবহন আইনে দায়ের করা হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আতোয়ার রহমান (৪১)।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১টার দিকে নওগাঁ সদর থানার মুক্তির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব।

গ্রেপ্তার আতোয়ার রহমান নওগাঁ সদর থানার চকদৌতল গ্রামের মো. আজিজার রহমানের ছেলে।

র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১টার দিকে র‍্যাবের একটি অভিযানিক দল নওগাঁ সদর থানার মুক্তির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চলতি বছরের ৩০ জুলাই নওগাঁ সদর থানায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হত্যা মামলার আসামি আতোয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ সদর থানায় হস্তান্তর করে র‍্যাব।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার আতোয়ার রহমানকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।