Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে বিশ্ব ডিম দিবস পালিত, বিতরণ করা হলো সিদ্ধ ডিম

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ৯, ২০২৬ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

‘ডিমে পুষ্টি, ডিমের শক্তি, ডিমে আছে রোগমুক্তি’—এ স্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাধারণ মানুষের মাঝে সিদ্ধ ডিম বিতরণ করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

প্রধান অতিথির বক্তব্যে মো. ইব্রাহীম বলেন, দৈনন্দিন খাদ্যাভ্যাসে প্রোটিনের ঘাটতি পূরণে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের শারীরিক সুস্থতা ও স্বাভাবিক বিকাশে ডিম খাওয়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. মাহমুদুল হাসান ফরিদ, উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শহিদুল ইসলাম, ডা. ওয়াহিদুল হক তুহিন ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল হাসান আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং ডিম খাওয়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে সিদ্ধ ডিম বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।