Nabadhara
ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কবি নজরুল কলেজের সামনে দুই ককটেল বিস্ফোরণ, কর্মচারী ও ছাত্রদল নেতা আহত

মোছা: কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

মোছা: কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কলেজের এক কর্মচারী ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থী ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে কলেজের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম রিমন আলী। তিনি কলেজের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আহত কর্মচারীর নাম জাহাঙ্গীর, তিনি কলেজের মালি হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা থাকায় পুলিশ ও র‍্যাব সদস্যরা সড়ক ফাঁকা রাখার উদ্যোগ নেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে মিছিলটি অতিক্রমের কয়েক মিনিট পরই কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়।

কলেজের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঘটনার সময় বাহাদুর শাহ পার্কের সামনে পুলিশ অবস্থান করছিল। ককটেলটি সেদিক থেকে আসতে পারে, আবার কলেজের ছাদ থেকেও পড়ে থাকতে পারে। তবে ঘটনার সময় তারা কিছু বুঝতে পারেননি।

শরীফ হোসেন নামে আরেক শিক্ষার্থী বলেন, বিস্ফোরণের সময় তিনি বন্ধুদের সঙ্গে কলেজের সামনে কথা বলছিলেন। প্রথম বিস্ফোরণের শব্দ শুনে গাড়ির চাকা ফেটেছে বলে মনে করেছিলেন। পরে দ্বিতীয় বিস্ফোরণের পর বিষয়টি বুঝতে পারেন। এরপর জানতে পারেন, কলেজের একজন শিক্ষার্থী ও একজন কর্মচারী আহত হয়েছেন।

এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, তাঁরা এখনো ঘটনার বিস্তারিত জানতে পারেননি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।