Nabadhara
ঢাকারবিবার , ১ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পূজার্চনার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন শুভশ্রীকন্যার

বিনোদন ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৪ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

টালিউডের জনপ্রিয় তারকা দম্পতি দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাদের সংসারে ইউভান ও ইয়ালিনি নামে দুই সন্তান রয়েছে। গেল বছরের ৩০ নভেম্বর রাজ-শুভশ্রীর কোলজুড়ে আসে ফুটফুটে কন্যাসন্তান। দেখতে দেখতে এক বছর পার করল ইয়ালিনি।

পূজার্চনার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন শুভশ্রীকন্যার

 

শনিবার (৩০ নভেম্বর) পূজার্চনার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করলেন রাজ-শুভশ্রী। এ দিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেয়ের জন্মদিনের নানান মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী।

 

ইয়ালিনির জন্মদিন উপলক্ষে বিশেষ পূজার আয়োজন করা হয় রাজ-শুভশ্রীর বাড়িতে। আর সেখানেই হরে কৃষ্ণ গানে মন খুলে নাচতে দেখা গেল মা শুভশ্রীকে। মূলত, জগন্নাথ দেবের পরম ভক্ত রাজ। যেকোনো শুভ কাজ পুরীতে জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে শুরু করেন তিনি।

 

পূজার্চনার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন শুভশ্রীকন্যার

 

নির্মাতার বাড়িতেও প্রতিষ্ঠিত রয়েছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। রথের দিনে নিষ্ঠাভরে পূজা করা হয় তাদের। ইয়ালিনির ১ বছরের জন্মদিন কোনো শুভ অনুষ্ঠানের চেয়ে কম কিছু নয়।

 

যে কারণে দিনটিকে ঘিরে ইসকন থেকে সাধুরা এসে কুলদেবতার পুষ্প অভিষেক করেন। ফল ও মিষ্টিসহ ২১ রকমের ব্যঞ্জনে সাজানো হয় ভোগের থালা। ইসকনের সাধুরাই যজ্ঞ করেন সেখানে।

 

পূজার্চনার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন শুভশ্রীকন্যার

 

এদিন পূজার আয়োজনে বাড়ির সবার সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছেন মেয়ের মা শুভশ্রী। মেয়েকে কোলে নিয়ে আরতিও করেন এই অভিনেত্রী।

 

এরপর সন্ধ্যায় পরিবারের সবার সঙ্গে কেক কাটে ছোট্ট ইয়ালিনি। বোনের এক বছরের জন্মদিনে বেশ খোশ মেজাজে ছিল বড় ভাই ইউভানও। পরিবারের খুশির এই মুহূর্তগুলোকে অভিনেত্রীর পাশাপাশি রাজও তুলে ধরেন নেটমাধ্যমে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।