Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় ন্যায্যমূল্যে ঔষধ বিক্রয় নিশ্চিকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

 আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় ঔষধের ন্যায্যমূল্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) সকালে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

সভায় ঔষধ ব্যবসায়ী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনায় ঔষধের মূল্য নিয়ন্ত্রণ, মানসম্মত সরবরাহ এবং ক্রেতাদের অধিকার সুরক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও রাসেল ইকবাল বলেন, “জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। ঔষধের মতো একটি জরুরি পণ্যের মূল্য নিয়ে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।” তিনি আরও বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ঔষধ বিক্রি করেন, যা দুঃখজনক। লাইসেন্সবিহীন ফার্মেসি ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।”

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, “সৎভাবে ব্যবসা পরিচালনা করুন। সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রি করে জনগণের আস্থা অর্জন করুন। কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক মো. রোকনুজ্জামান। তিনি ঔষধের মান নিয়ন্ত্রণ, ভেজাল ও নকল ঔষধ প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর থেকে আগত মেসার্স জম জম মডেল ফার্মেসির ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা জামান (জুয়েল), ফরিদপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি মো. জাহিদুল ইসলাম, ও সদস্য বাবু কাজল দাস।

স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা ফারিয়া’র সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব, ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক আফসারউদ্দীন। তারা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।