Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সাজেদুল ইসলাম ইজদার (৪৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৩টা ৪৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা গ্রামের সাজদার রহমানের ছেলে।

কারা কর্তৃপক্ষ জানায়, গত ২৩ আগস্ট রাতে সাজেদুল ইসলামের বুকে তীব্র ব্যথা অনুভব হলে তাৎক্ষণিকভাবে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ড থেকে ৪২ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান জানান, “চিকিৎসকরা জানিয়েছেন, সাজেদুল গুরুতর হৃদরোগে আক্রান্ত ছিলেন। কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাযথ চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি মারা যান।”

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে কারা বিধি অনুযায়ী মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৃত সাজেদুল ইসলামের ভাই রবিউল ইসলাম জানান, “আমার ভাই আম ও কাঠের ব্যবসা করতেন। ব্যবসার প্রয়োজনে বিভিন্ন সময় ফাঁকা চেক ও স্ট্যাম্প দিয়ে সুদের উপর ঋণ নিয়েছিলেন। কিন্তু পরে ব্যবসায় বড় ধরনের লোকসান হলে তিনি সেই ঋণ পরিশোধে ব্যর্থ হন। এ কারণে তার বিরুদ্ধে চেক প্রতারণার চারটি মামলা হয়। একাধিক মামলায় সাজা পেয়ে ২০২৩ সালের ২৭ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়।”

তিনি আরও জানান, সাজেদুল ইসলাম চেক প্রতারণার মামলাগুলোর মধ্যে একটিতে ১ বছর, আরেকটিতে ৬ মাস, তৃতীয়টিতে ৪ মাস এবং চতুর্থটিতে ৫ মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। আগামী ২৬ নভেম্বর তার সাজা শেষ হওয়ার কথা ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।