Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যমুনায় বালু লুটের দায়ে নৌকাসহ ৫ জন আটক

দাউদ রানা-চৌহালী (সিরাজগঞ্জ ) প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দাউদ রানা-চৌহালী (সিরাজগঞ্জ ) প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলার চৌহালী থানাধীন যমুনার বিভিন্ন চরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি বালু ভর্তি নৌকাসহ ৫জন কে গ্রেফতার করেছে চৌহালী নৌ-পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন, চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির নবাগত ওসি মো: ফিরোজ আহমেদ ।

আটককৃত আসামিরা হলো, সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার খাষকাউলিয়া জাজুরিয়া গ্রামে নজির মোল্লার ছেলে মোঃ নজরুল ইসলাম (৪৫),সিদ্দিক হোসেনের ছেলে আল আমিন( ২৮), মৃত কুদরত আলীর ছেলে মো: সিদ্দিক হোসেন (৫০), মৃত তারা মিয়ার ছেলে মামোদ আলী( ৪৮) এবং টাংগাইলে জেলার নাগরপুর উপজেলার জিন্নাহ মোল্লার ছেলে মো: রফিকুল ইসলাম( ৩০)।

নৌ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌহালী নৌপুলিশের একটি দল, চৌহালী নৌ ফাঁড়ির আওতাধীন চৌহালী উপজেলার বিভিন্ন চরে যমুনা নদীতে নৌকা দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন কালে নৌ পুলিশ ফাঁড়ি ১টি নৌকা সহ ৫জন আসামী আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১৫(১)তৎসহ দন্ডবিধির কোড ৪৩১ অপরাধ সংঘটিত হয়েছে। তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেন চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল বারিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।