Nabadhara
ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ

কালাই, জয়পুরহাট প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

কালাই, জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরের খরিফ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন ও আবাদ বৃদ্ধি করতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এই কৃষি প্রণোদনা কর্মসূচি পরিচালনা করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

 

বুধবার সকাল ১১টায় উপজেলা চত্বরে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুন রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবিদ আবদুল্লাহ সহ অন্যান্য কর্মকর্তা।

 

কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার ৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রতিটি কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।