Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদে আটক ২

মো. এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

মো. এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় পুকুর থেকে সোয়েল ইসলাম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বানিয়াপাড়ায় নিজ বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ ভেসে ওঠে।

 

নিহত সোয়েল স্থানীয় সাবিরুল ইসলামের ছেলে এবং পেশায় একজন দিনমজুর ছিলেন।

 

ঘটনার পর নিহতের বড় ভাই সুলতান আলী (৩৬) ও স্থানীয় সাইদার রহমান (৪৩)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

 

বোদা থানার ওসি আজিম উদ্দিন জানান, নিহতের পরিবারের সঙ্গে তার চাচা এনামুল হকের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। দুই দিন আগে জমির আইল কাটা ও মাছ ধরা নিয়ে সংঘর্ষ হয়। বুধবার রাতে ফোনে কথা বলতে বলতে সোয়েল বাড়ি থেকে বের হন, এরপর আর ফেরেননি। পরদিন সকালে স্থানীয়রা তার মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

 

প্রাথমিক সুরতহালে নিহতের গলায় শ্বাসরোধের মতো চিহ্ন পাওয়া গেছে বলে জানান ওসি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।