Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

ধোবাউড়ায় বন্ধুর বিয়েতে এসে নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় বন্ধুর বিয়েতে অংশ নিতে এসে নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে অন্তর ইসলাম (১৯) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার তারাইকান্দি এলাকার ঘাগটিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অন্তর ইসলাম বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাসিন্দা। তিনি ঢাকার শাহজাদপুর এলাকার একটি স্কুলের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোগড়ারপাড় গ্রামের বাবুল মিয়ার ছেলে হৃদয় মিয়ার বিয়েতে অংশ নিতে অন্তরসহ আরও সাতজন বন্ধু বুধবার রাতেই তারাইকান্দি গ্রামে আসে। বৃহস্পতিবার বিকাল ২টার দিকে সবাই মিলে বিয়েবাড়ির পাশের ঘাগটিয়া নদীতে সাঁতার কাটতে নামে। একপর্যায়ে অন্তর নদীর মাঝখানে গিয়ে হঠাৎ তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয়দের মাধ্যমে ফায়ার সার্ভিসে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যায় অভিযান চালিয়ে নদী থেকে অন্তরের মরদেহ উদ্ধার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।