Nabadhara
ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের সালথায় সাদা শাপলার রূপে সেজেছে প্রকৃতি

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি


বর্ষা এলেই প্রকৃতির আপন রূপে সেজে ওঠে ফরিদপুরের সালথা উপজেলা। খাল-বিল, নিচু জলাভূমি আর দোপজলায় এখন চোখজুড়ানো সাদা শাপলার সমারোহ। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন গট্টি ইউনিয়নের খোয়াড় গ্রামের পাশের শাপলার বিলে।

সবুজ পাতার বুক চিরে মাথা উঁচু করে ফুটে থাকা শাপলা শুধু চোখের আরাম নয়, মনকেও ছুঁয়ে যায় নির্মল প্রশান্তির ছোঁয়ায়। কেউ ক্যামেরা হাতে সৌন্দর্য বন্দি করছেন, কেউ বা নৌকায় চড়ে উপভোগ করছেন শান্ত জলধারার বুকে ফুটে থাকা সাদা শাপলার শুভ্রতা।

স্থানীয় হেমায়েত ফকির বলেন, “শাপলার শুভ্রতা আমাদের সহজ-সরল মানুষের মনকে প্রতিফলিত করে। এই দৃশ্য সংরক্ষণ করা গেলে এটি পর্যটনের বড় আকর্ষণ হতে পারে।” চাকরিজীবী মাফিকুল ইসলাম জানান, “শাপলার বিল ঘিরে পাখির কোলাহল আর দেশি মাছের আনাগোনা মিলিয়ে পুরো পরিবেশটাই যেন কবিতা হয়ে ওঠে।”

এই শাপলার বিল শুধু সৌন্দর্যের নয়, জীবিকার অংশও হয়ে উঠেছে। স্থানীয় যুবক আবু মুসা জানান, বর্ষায় যেখানে শাপলা ফোটে, শুকনো মৌসুমে সেখানেই চাষ হয় পাট ও পেঁয়াজ। আর শাপলা দেখতে আসা পর্যটকদের নৌকাভ্রমণ করিয়ে আয় করছেন অনেকেই।

এক সময় গ্রামীণ মানুষ শাপলার শেকড় ‘শালুক’ সেদ্ধ করে খেত, এখনো কেউ কেউ শাপলা রান্না করে খায়। এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার বলেন, “শাপলা শুধু দেখতে সুন্দর নয়, এটি পুষ্টিকরও। এতে রয়েছে ভিটামিন, খনিজ ও আঁশ। এমনকি এর বীজ দিয়ে খইও তৈরি করা যায়।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।