আশরাফুজ্জামান সরকার, পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উদয়সাগর গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে শাকিল মিয়া (২৮)-এর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে দুটি ভিন্ন ব্যাংকে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিপুল অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ উঠেছে এক অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে।
এই ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্তের দাবিতে ভুক্তভোগী শাকিল ও তার পরিবার একটি জনাকীর্ণ সংবাদ সম্মেলন করেছেন।
গত রবিবার (৩১ আগস্ট) রাতে পলাশবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উদয়সাগর গ্রামের নিজ বাড়িতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাকিল মিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, তার জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) নম্বর ৬৯০২৪৯৫৪৮৭ ব্যবহার করে তার অজ্ঞাতে ও অনুমতি ছাড়াই সোনালী ব্যাংক, পলাশবাড়ী শাখা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পলাশবাড়ী শাখায় দুটি অ্যাকাউন্ট খোলা হয়েছে।
এই অ্যাকাউন্টগুলোতে তার ছবি, স্বাক্ষর, ব্যক্তিগত ফোন নম্বর বা কোনো নমিনী ব্যবহার করা হয়নি।
সংবাদ সম্মেলনে শাকিল জানান, তিনি ঢাকার একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন। গত ২১ আগস্ট দুপুর ২টার দিকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের দুই কর্মকর্তা ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তার বাবাকে ছেলের ভোটার আইডি কার্ড ও ছবি দেখান। তার বাবা ছবিটি দেখে জানান যে, এটি তার ছেলের ছবি নয়। তখন ব্যাংক কর্মকর্তারা জানান যে, তার ছেলের নামে একটি ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে।
একই দিনে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পলাশবাড়ী থানার এএসআই মোঃ নুরুজ্জামান ভুক্তভোগী শাকিলকে মোবাইল ফোনে জানান যে, নওগাঁর সাপাহার থানার এএসআই বাকেরসহ তার একটি দল তাকে খুঁজছে। কারণ জানতে চাইলে তিনি জানান, তার নামের ভুয়া

