Nabadhara
ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রুয়েটে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ৯ মে, ক্লাস শুরু ১০ মে

রুয়েট প্রতিনিধি
মে ৩, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

রুয়েট প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক কোর্সে ভর্তি কার্যক্রম শেষ পর্যায়ে পৌঁছেছে। এ প্রেক্ষিতে নবীন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৯ মে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে এবং ১০ মে থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকায় নির্ধারিত এই দুই তারিখই চূড়ান্ত করা হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব আরিফ আহম্মদ চৌধুরী এবং ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

উল্লেখ্য, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে রুয়েটে ভর্তি কার্যক্রম শুরু হয় গত ৩ ফেব্রুয়ারি। এর আগে ২ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। এবারের ভর্তি পরীক্ষায় পুরকৌশল, তড়িৎ ও কম্পিউটার কৌশল, যন্ত্রকৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে মোট ১৪টি বিভাগে ১,২৩৫টি আসনে শিক্ষার্থী ভর্তির সুযোগ রাখা হয়।

গত ২২ জানুয়ারি রুয়েট ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৮,২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫,৫৬৭ জন অংশগ্রহণ করেন। ২৪ জানুয়ারি প্রকাশিত ফলে ‘ক’ গ্রুপে ৭,৭০২ জন এবং ‘খ’ গ্রুপে ২৭৪ জন উত্তীর্ণ হন।

পরবর্তীতে ৩ ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। মেধাতালিকা অনুযায়ী পাঁচ ধাপে ভর্তি সম্পন্ন করা হয়। ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের অনলাইনে সাবজেক্ট চয়েস ফর্ম পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং মেডিকেল বোর্ডের অধীনে স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয়েছে।

এছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে ‘অটো মাইগ্রেশন’ ব্যবস্থা চালু ছিল, যার মাধ্যমে শূন্য আসনের ভিত্তিতে উচ্চতর পছন্দের বিভাগে স্থানান্তরের সুযোগ দেওয়া হয়।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও হালনাগাদ নির্দেশনা রুয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ ভর্তি প্রক্রিয়া শেষে ৯ মে থেকে নবীন শিক্ষার্থীদের জন্য রুয়েটে নতুন শিক্ষাজীবনের সূচনা হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারিত সময়সূচি ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।