Nabadhara
ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে শতাধিক পানিবন্দি পরিবারের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মে ৯, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদর ইউনিয়নের নিজ সরাইল ব্রিজ থেকে উচালিয়াপাড়া পর্যন্ত খালটি বন্ধ হয়ে যাওয়ায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে নিজ সরাইল, আলীনগর ও ছোট দেওয়ানপাড়া গ্রামের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।

সরেজমিনে দেখা গেছে, কয়েকদিন ধরে ঘরের ভেতর, উঠান ও চলাচলের রাস্তায় ময়লা পানি জমে রয়েছে। এতে শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন।

এই জলাবদ্ধতা থেকে পরিত্রাণের দাবিতে শনিবার সকালে নিজ সরাইল ব্রিজের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

মানববন্ধন চলাকালে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা গাড়িতে করে যাওয়ার সময় ভুক্তভোগীরা তার গাড়ি থামিয়ে দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। এসময় তিনি গাড়িতে বসেই এলাকাবাসীর অভিযোগ শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী জাহাঙ্গীর মিয়া, বাদল মিয়া, কালা মিয়া ও আজিম মিয়া। বক্তারা দ্রুত খালটি পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।