Nabadhara
ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন

আমতলী (বরগুনা) প্রতিনিধি 
মে ৯, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি 

বরগুনার আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকিরের বিরুদ্ধে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় শ্রমিক ইউনিয়ন।

শনিবার (৯ মে) বেলা ১১টায় আমতলী জেলা পরিষদ ডাকবাংলো মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আমতলী উপজেলা শ্রমিক ইউনিয়নের সদস্য ও সিএনজি চালক মো. আমিরুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি একটি মহল সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি নেতা জালাল উদ্দিন ফকিরের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ উপস্থাপন করেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি দাবি করেন, জালাল উদ্দিন ফকির চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একটি পক্ষ তার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।

আমিরুল ইসলাম আরও বলেন, মো. মঞ্জুরুল ইসলাম বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় নেতা মো. খোকন মৃধার সহযোগী হিসেবে বিভিন্ন যানবাহন থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। ৫ আগস্টের পর চাঁদা আদায় বন্ধ হওয়ায় তিনি কিছু বিএনপি নেতার ছত্রছায়ায় জালাল উদ্দিন ফকিরের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি জানান, গত ২ মার্চ ২০২৬ তারিখে বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. অলিউল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, আমতলী থানার ওসি এবং সিএনজি, অটোরিকশা ও মাহেন্দ্রা মালিকদের উপস্থিতিতে কোনো ধরনের চাঁদাবাজি না করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া তিনি আরও অভিযোগ করেন, গত ৫ মে ২০২৬ তারিখে আমতলী পৌর শ্রমিক দলের সভাপতি মো. মিল্টন হাওলাদার ও তার সহযোগীরা সিএনজি চালকদের কাছ থেকে মাসিক ২৫০০ টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি পুলিশ জানতে পেরে মিল্টন হাওলাদার ও তার সহযোগী সুমনকে গ্রেফতার করে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, জালাল উদ্দিন ফকির চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।