Nabadhara
ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় জনতার সঙ্গে এমপি আখতার হোসেনের ত্রৈমাসিক মতবিনিময় সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
মে ১১, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় স্থানীয় জনগণের নানা সমস্যা, সীমাবদ্ধতা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষের মুখোমুখি হয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

সোমবার (১১ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় এ ত্রৈমাসিক মতবিনিময় সভা। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সাধারণ মানুষ সরাসরি সংসদ সদস্যের কাছে তাদের এলাকার নানা সমস্যা ও উন্নয়নের দাবি তুলে ধরেন।

সভায় এমপি আখতার হোসেন সাধারণ মানুষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং স্থানীয় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

তিনি বলেন, “তৃণমূলের মানুষের সমস্যাগুলো সরাসরি জানতেই এই ত্রৈমাসিক মতবিনিময় সভার আয়োজন। আপনাদের প্রতিটি সমস্যার কথা আমি নোট করেছি। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবং জনগণের সেবায় প্রশাসনকে আরও জনবান্ধব করে তোলা হবে।”

এদিকে সাধারণ মানুষের সরাসরি মত প্রকাশের এমন সুযোগ সৃষ্টি করায় উপস্থিত এলাকাবাসী সংসদ সদস্যের এ উদ্যোগকে সাধুবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।