Nabadhara
ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে মুক্তিপণ দাবির দুইদিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি
মে ১১, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীতে নিখোঁজ ও মুক্তিপণ দাবির দুই দিন পর ডোবা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে দাগনভূঞা পৌরসভার আমানউল্ল্যাহপুর এলাকায় এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাসান (১৮) লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার বাসিন্দা মো. তারেক ও তারজিনা আক্তার নিপু দম্পতির ছেলে।

নিহতের বাবা মো. তারেক জানান, গত শনিবার সকালে বাসার সামনে থেকে হাসান নিখোঁজ হয়। পরে একই দিন সন্ধ্যায় ০১৯২৭০৩৫৬০৩ নম্বর থেকে ফোন করে প্রথমে ১২ হাজার টাকা এবং পরে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় রবিবার দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ করা হয়।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, সোমবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি প্রতারণামূলক একটি চক্রের কাজ। কল করা নম্বরটি নওগাঁ জেলার বলে শনাক্ত করা হয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম বলেন, “দাগনভূঞায় একটি ডোবা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি একটি মর্মান্তিক ঘটনা। আমরা বিষয়টি তদন্ত করছি।”

তিনি আরও জানান, ঘটনার পরিপূর্ণ রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।