ঝালকাঠি প্রতিনিধি
“জুলাই সনদ” বাস্তবায়নে বিএনপির অঙ্গীকার ও এ নিয়ে চলমান প্রচারণা ও অপপ্রচারের প্রতিবাদে ঝালকাঠিতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে যুবদল।
সোমবার (১১ মে) সকাল ১০টায় বাহের রোড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার-এর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু, সদস্য সচিব আনিচুর রহমান, জামাল শরীফ, আবু সুফিয়ান মিন্টু, মামুন খলিফা, জহিরুল ইসলাম বাদল, সালেহ হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে ঘুরে লিফলেট বিতরণ করেন এবং দলের অবস্থান তুলে ধরেন। তারা বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে জনমত গঠনে প্রচারণা চালানো হচ্ছে।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

