Nabadhara
ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বজ্রপাতে কৃষাণীর মৃত্যু

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
মে ১১, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের বড় হায়াতপুর গ্রামে বজ্রপাতে পদ্ম রানী (৫৫) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার ছেলে নারায়ণ (৩০) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১১ মে) দুপুরে পাটোয়ারী বাড়ির সামনে ফসলি মাঠে ধান আনতে গেলে হঠাৎ ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাতের শিকার হন মা-ছেলে। এতে ঘটনাস্থলেই পদ্ম রানীর মৃত্যু হয়।

স্থানীয়দের সহায়তায় আহত নারায়ণকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত পদ্ম রানী ওই গ্রামের সুনীলের স্ত্রী বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে কচুয়া থানার এসআই মো. রুবেল হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

এ বিষয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে আবেদন পেলে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।