Nabadhara
ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর

নোয়াখালী প্রতিনিধি
মে ১১, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া ও কবিরহাট উপজেলায় পৃথক ঘটনায় দুই দিনে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই উপজেলার বিভিন্ন এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার (১১ মে) সকাল ৯টার দিকে হাতিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চরলইট্রা গ্রামে বসতঘরের পাশের পুকুরে ডুবে মারা যায় নুসরাত বেগম মরিয়ম (৬)। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর সকাল ১১টার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন। মরিয়ম স্থানীয় বাসিন্দা মিরাজের মেয়ে।

এর আগে রোববার ভোরে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায় সাইমুন (৪) নামে আরেক শিশুর মরদেহ। সে ওই এলাকার মো. ফরিদের ছেলে। পরিবার জানায়, শনিবার বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরদিন ভোরে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ দেখতে পান স্বজনরা।

অন্যদিকে, সোমবার সকালে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায় আরও দুই শিশু। স্থানীয়রা জানান, মাটি কাটার ফলে তৈরি হওয়া একটি গর্তে জমে থাকা পানিতে পড়ে যায় নিহা (৩) ও জান্নাত (৫)। পরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহা স্থানীয় জোবায়েদের মেয়ে এবং জান্নাত ইউসুফের মেয়ে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ঘটনাগুলো দুর্ঘটনাজনিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কোনো পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয়রা বলছেন, বর্ষা মৌসুমে খোলা পুকুর ও খননকৃত গর্তে পানি জমে এমন দুর্ঘটনা বারবার ঘটছে, যা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।