Nabadhara
ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবিতে শিক্ষক-কর্মচারীদের ওপর হামলা: দুমকি উপজেলা যুবদলের দুই নেতা বহিষ্কার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
মে ১১, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুমকি উপজেলা যুবদলের দুই যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১১ মে) বিকেলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান ফারুক ও সুলতান শওকাত হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া, এর আগে বহিষ্কৃত দুমকি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রিপন শরীফসহ এ ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় যুবদল।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ বহিষ্কারাদেশ কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তিদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না। একই সঙ্গে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি পবিপ্রবিতে উপাচার্যবিরোধী অবস্থান কর্মসূচির সময় বহিরাগতদের নিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার অভিযোগ ওঠে রিপন শরীফসহ কয়েকজন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

ঘটনার পরিপ্রেক্ষিতে দলের ভাবমূর্তি রক্ষায় কেন্দ্রীয় যুবদল দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।