Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জকে বাল্যবিবাহমুক্ত করতে ধর্মীয় নেতা ও বিবাহ নিবন্ধকদের সাথে মতবিনিময় সভা

Link Copied!

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহমুক্ত গড়ে তোলার লক্ষ্যে ধর্মীয় নেতা ও বিবাহ নিবন্ধকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুমা খাতুন বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা শিশুদের স্বাভাবিক শিক্ষা, স্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করে। এটি প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার, সমাজের সচেতন মহল, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও বিবাহ নিবন্ধকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “ধর্মীয় নেতারা সমাজে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তাদের সচেতনতামূলক বক্তব্য মানুষের মাঝে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। একইসঙ্গে বিবাহ নিবন্ধকদের আইন মেনে দায়িত্ব পালন করতে হবে এবং কোনো অবস্থাতেই অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ের বিয়ে নিবন্ধন করা যাবে না।”

তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে এবং একযোগে কাজ করলে বীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।”

সভাপতির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস বলেন, “বাল্যবিবাহ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ নিবন্ধক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, সঠিক বয়স যাচাই ছাড়া কোনো বিয়ে নিবন্ধন না করার বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে এবং সমাজে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের ম্যানেজার রবার্ট কমল সরকার এবং প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তি কোরাইয়াসহ অন্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।