Nabadhara
ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার নুরুল আজাদ র জনিত শিক্ষক-কর্মচারীকলেজে অবসকে রাজকীয় বিদায়

MEHADI HASAN
মে ১৭, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর )প্রতিনিধি

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনপুরা বাতাবাড়িয়া নূরুল আজাদ কলেজে ১জন শিক্ষক ও ২জন চতুর্থ শ্রেণী কর্মচারী অবসর জনিত বিদায় উপলক্ষ্যে রাজকীয় ভাবে বিদায়ী সংবর্ধনা দিলেন, কলেজ গভর্নিং বডি,কলেজ কর্তৃপক্ষ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,কলেজের প্রতিষ্ঠাতা সুযোগ্য সন্তান ও নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি মোঃ ফয়সাল আজাদ রুবেল।

এসময় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী শিক্ষকগণ, এলাকাবাসী ও শিক্ষার্থীদের অবিভাবকগণ কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়ে অবসর জনিত শিক্ষক সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম মীর ও চতুর্থ শ্রেণী কর্মচারী অফিস সহায়ক মোঃ আব্দুর রব ও নৈশ প্রহরী আবুল হোসেন দীর্ঘদিন কলেজে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। প্রাক্তন শিক্ষার্থী ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির সভাপতি ফয়সাল আজাদ রুবেল তার ব্যক্তিগত প্রাইভেট গাড়ি দিয়ে বাড়ি পৌঁছে দেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব হান্নান মজুমদার, রফিকুল ইসলাম মাস্টার, মোঃ ইউনুস মাস্টার,মোঃ দেলওয়ার হোসেন প্রধান,কলেজ গবর্নিং বডির সদস্য মো.জালাল হোসে, সমাজসেবক রফিকুল ইসলাম,নজরুল ইসলাম। বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে কলেজের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং একটি সুন্দর ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু অবকাঠামো দিয়ে নয়, সুশিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের মাধ্যমেই সম্ভব। নূরুল আজাদ কলেজকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিদায়ী মুহূর্তে শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ী ব্যক্তিরা কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের সফলতা কামনা করে সবার কাছে দোয়া চান। উপস্থিত সকলে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। ছবি: কচুয়ার নুরুল আজাদ করেজের অবসর জনিত শিক্ষক ও কর্মচারী। বিদায়ী উপলক্ষ্যে ক্রেস্ট প্রদান করছেন,কলেজের গবর্নিং বডির সভাপতি ফয়সাল আজাদ রুবেলসহ অন্যান্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।