নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি সাংবাদিক কামাল উদ্দিন চৌধুরীর পিতা শফি উল্লাহ ব্যাপারী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৯ মে) সকাল আনুমানিক ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
মরহুম শফি উল্লাহ ব্যাপারী সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি এলাকায় একজন সুপরিচিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিটে পশ্চিম চরবাটা গ্রামের হাজী নজির আহাম্মদ জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সুবর্ণচর প্রেসক্লাবের পক্ষ থেকেও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে মহান আল্লাহ তায়ালার নিকট তাঁকে জান্নাতুল ফেরদৌস দান এবং পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক কামনা করা হয়।

