Nabadhara
ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত চন্দনাইশ থানার এস এম দিদারুল ইসলাম সিকদার

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি
মে ২০, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ণ
Link Copied!

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন এস এম দিদারুল ইসলাম সিকদার। তিনি বর্তমানে চন্দনাইশ থানা-এর অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

মঙ্গলবার (১৯ মে) চট্টগ্রাম জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় মো. মাসুদ আলম বিপিএম তার হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

 

মামলার রহস্য উদঘাটন, মাদক উদ্ধার অভিযান জোরদার করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, “ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় তদারকি, থানার প্রতিটি সদস্যের আন্তরিক পরিশ্রম ও দায়িত্ববোধ আমাকে এ অর্জনে সহায়তা করেছে। এই সম্মাননা ভবিষ্যতে জনগণের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।”

উল্লেখ্য, গত ৫ মে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিএসবি শাখা-এ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি চন্দনাইশ থানার ওসি হিসেবে যোগদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।