Nabadhara
ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাছে ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু, আহত ১

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 
মে ২০, ২০২৬ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 

নোয়াখালীর হাতিয়া উপজেলায় খেজুর গাছে ঝুলে থাকা ছেঁড়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার নলচিরা ইউনিয়নের দফাদার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. তামিম (১১)। সে দফাদার গ্রামের বাবলু মিস্ত্রির ছেলে। আহত মো. রকি (১২) একই এলাকার হোন্ডাচালক মো. সোহেলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে দুই শিশু খেজুর পাড়তে একটি খেজুর গাছে ওঠে। একপর্যায়ে তারা গাছ থেকে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, গাছের সঙ্গে আগে থেকেই ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তার জড়িয়ে ছিল। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তামিম ঘটনাস্থলেই মারা যায় এবং গুরুতর আহত হয় রকি।

পরে আহত রকিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের কারণে বৈদ্যুতিক তারটি আগেই ছিঁড়ে গাছের সঙ্গে আটকে ছিল। তবে বিষয়টি কেউ বুঝতে পারেননি।

এ বিষয়ে হাতিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী মো. মোস্তফা বলেন, “গত রাতের ঝড়ে ছিঁড়ে যাওয়া তারের বিষয়ে আমাদের কেউ অবগত করেনি। এক পথচারীর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ওই লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।”

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত রকি চিকিৎসাধীন রয়েছে এবং বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।