Nabadhara
ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
মে ২০, ২০২৬ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ১০টায় চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইনস্পেক্টর কামরুল হাসান। উদ্বোধনের পর তার নেতৃত্বে ১২ সদস্যের ফায়ারম্যান দল অতিথিদের গার্ড অব অনার প্রদান করেন।

পরে ফায়ার সার্ভিস সদস্যরা মহড়ার মাধ্যমে পানিতে ডুবে যাওয়া ব্যক্তি উদ্ধার, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ এবং ভূমিকম্পে আটকে পড়াদের উদ্ধার কার্যক্রম প্রদর্শন করেন। তাদের বাস্তবধর্মী প্রদর্শনী উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

পিএফএম লিডার টিটু বসাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার ও সাংবাদিক খালেদ রায়হান। উদ্বোধনী বক্তব্য দেন সাব-অফিসার মো. ছাবের আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির টিসি লিডার মো. জোবাইর মোহাম্মদ জিসান এবং সিনিয়র রোভার স্কাউট গ্রুপ লিডার অর্ণব বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি গুরুত্বপূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠান। যেকোনো দুর্যোগ ও দুর্ঘটনায় বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে জলবায়ু পরিবর্তন, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, বন্যা, ভবনধস ও ভূমিকম্পের ঝুঁকি বৃদ্ধির কারণে ফায়ার সার্ভিসের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে।

তারা আরও বলেন, আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষিত জনবল ও পর্যাপ্ত সরঞ্জাম নিশ্চিত করতে সরকার কাজ করছে। পাশাপাশি চন্দনাইশ ফায়ার সার্ভিস দ্রুত সময়ে সর্বোচ্চ সেবা প্রদানে আন্তরিক ভূমিকা রাখায় বক্তারা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।