Nabadhara
ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে পোল্ট্রি বর্জ্য ফেলে খালের পানি দূষণ: ১৫ হাজার টাকা জরিমানা

ফেনী প্রতিনিধি 
মে ২০, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি 

ফেনীর সোনাগাজী উপজেলায় পোল্ট্রি খামারের বর্জ্য খালে ফেলে পানি দূষণের দায়ে এক খামার মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ মে) বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রাম ও নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের মধ্যবর্তী কুমিরা খাল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সাত্তার পোল্ট্রি খামারের মালিক মীর আহম্মদ শিমুলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন, পুলিশ, প্রাণিসম্পদ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা জানান, এর আগে একাধিকবার খামার মালিকদের সতর্ক করা হলেও তারা বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোনো বায়োগ্যাস প্লান্ট স্থাপন করেননি এবং নিয়মিত খালে বর্জ্য ফেলছিলেন। এতে খালের পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে এবং স্থানীয়রা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন।

তিনি আরও জানান, সর্বশেষ ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নোটিশ দেওয়া হলেও তা বাস্তবায়ন না করায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় সাত্তার পোল্ট্রি, ওমর ফারুক পোল্ট্রি, অজিবা পোল্ট্রি ও আবদুল হালিম পোল্ট্রি খামারের ড্রেনের পানি নিষ্কাশনের পথ কংক্রিট, সিমেন্ট ও বালু দিয়ে ঢালাই করে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।