Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণের পর শিশু রামিসা হত্যা: নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি 
মে ২১, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি 

রাজধানীর পল্লবী এলাকায় সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীন, নারীনেত্রী বিবি মরিয়ম, উন্নয়নকর্মী ফারজানা তিথি, ব্যবসায়ী সুমন নূর, অমিত পালসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে অপরাধ বেড়ে চলেছে। শিশু রামিসার পরিবারের হতাশা সেই বাস্তবতারই প্রতিফলন। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, এ ধরনের বর্বরতা শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকে আতঙ্কিত ও ব্যথিত করে। নারী ও শিশুদের প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সমাজে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। সামাজিক অবক্ষয়ের কারণে অপরাধীরা বারবার এমন জঘন্য অপরাধ করার সাহস পাচ্ছে বলেও মন্তব্য করেন তারা।

সমাবেশ থেকে বক্তারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানান। একইসঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা এবং আইনের কঠোর প্রয়োগ এখন সময়ের দাবি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশু রামিসার ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।