Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জুন ১৬, ২০২৬ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ এলাকায় মাদক সেবনের দায়ে ময়না মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ জুন) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ময়না মিয়া পৌর এলাকার মাঝপাড়া গ্রামের মৃত ছামাদের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মালিবাগ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের প্রমাণ পাওয়ায় ময়না মিয়াকে আটক করা হয় এবং তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, “সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।