Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতাকর্মীসহ ২৫ জনের ৩৩টি অস্ত্রের লাইসেন্স বাতিল

ঝালকাঠি প্রতিনিধি
জুন ১৮, ২০২৬ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ২৫ জনের নামে ইস্যুকৃত ৩৩টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে জেলা প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের এক অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

লাইসেন্স বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির এবং জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল শরিফ।

এ ছাড়া অস্ত্রের লাইসেন্স বাতিল হওয়া অন্যদের মধ্যে রয়েছেন সাবেক পৌর মেয়র আফজাল হোসেন রানা, জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক আলী সেলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুল হক আকন, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন রেজভী, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আরিফুর রহমান খান, মোহাম্মদ ফরিদুজ্জামান, মো. সোহেল আহমেদ, মো. জাকির হোসেন, সৈয়দ জরুল হক স্বপন, যুব মহিলা লীগ নেত্রী ইয়াসমিন রাবি পপি, নার্গিস আক্তার, রাজাপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান চন্দ্রশেখর হালদার, শাহিন মৃধা, আলম হোসেন (মেকার আলম), কীর্তিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, আমিনুল ইসলাম খান লিটন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এম এ কুদ্দুস খান, মো. আরিফ হোসেন, মাজেদ হাসান, পলাশ মণ্ডল এবং মো. লোকমান মল্লিক।

এ বিষয়ে ঝালকাঠি থানার সেকেন্ড অফিসার আসাদ আল গালিব জানান, লাইসেন্স বাতিল হওয়া সব অস্ত্র ইতোমধ্যে ঝালকাঠি জেলার চারটি থানায় জমা রয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জননিরাপত্তা ও জনস্বার্থ বিবেচনায় এসব অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।