Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে পুষ্টি চাহিদা পূরণে ব্র্যাকের বিনামূল্যে মুরগীর বাচ্চা বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জুন ১৮, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে গ্রামীণ অর্থনীতি সচল করা ও পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মুরগীর বাচ্চা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বকশীগঞ্জ ব্র্যাক কার্যালয়ে মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আওতায় ২৯ জন নারী সদস্যের মধ্যে এসব মুরগীর বাচ্চা বিতরণ করা হয়। প্রতিজনকে ২০টি করে মুরগীর বাচ্চা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মুরগীর বাচ্চা লালন-পালন ও সঠিক পরিচর্যার জন্য অংশগ্রহণকারীদের প্রশিক্ষণও প্রদান করা হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. নাইম ইসলাম, মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম, শাখা ব্যবস্থাপক জাকির হোসেন, ব্র্যাকের কৃষি বীমা ইউনিটের সম্প্রসারণ কর্মকর্তা জয়নুল আবেদিনসহ অন্যান্য কর্মকর্তারা।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ নারীদের স্বাবলম্বী করা এবং পরিবারের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।