Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জুন ১৮, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ থানা পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল চোরচক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ৩টি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুন দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ উপজেলার পশ্চিম থুরি এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ। স্থানীয় জনগণের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে চোরচক্রের দুই সদস্যকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩টি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করে জব্দ তালিকাভুক্ত করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে একটি মোটরসাইকেলের প্রকৃত মালিককে শনাক্ত করা সম্ভব হয়। পরবর্তীতে মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে মেলান্দহ থানায় ১৭ জুন ২০২৬ তারিখে ৩৭৯/৪১১/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি আরও চোরাইকৃত যানবাহন উদ্ধারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “মোটরসাইকেল চুরি একটি সংঘবদ্ধ অপরাধ। চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার এবং চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।”

তিনি আরও বলেন, “স্থানীয় জনগণের সহযোগিতায় এ অভিযান সফল হয়েছে। অপরাধ দমনে জনগণ ও পুলিশের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য পুলিশকে জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”

মেলান্দহ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরি, মাদক, সন্ত্রাস, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।