Nabadhara
ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

Link Copied!

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কমিয়ে কেজি প্রতি সর্বোচ্চ ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা।

রোববার (২১ জুন) দুপুর ১২টায় উপজেলা গেটের সামনে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডির উদ্যোগে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডির বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক বর্মার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সদস্য আব্দুল্লাহ আল কাওসার, ৯নং সাতোর ইউনিয়নের কৃষক রেজাউল ইসলাম, মোহাম্মদপুর ইউনিয়নের কৃষক জিয়াউর রহমানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, আলু উৎপাদনে কৃষকদের খরচ দিন দিন বেড়ে যাচ্ছে। বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে কৃষকরা আর্থিকভাবে চাপে রয়েছেন। এর সঙ্গে কোল্ড স্টোরেজের অতিরিক্ত ভাড়া তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।

তারা অভিযোগ করেন, বর্তমানে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের যে ভাড়া নেওয়া হচ্ছে তা কৃষকদের সামর্থ্যের বাইরে। তাই কেজি প্রতি সর্বোচ্চ ৫ টাকা নির্ধারণের দাবি জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, কৃষিবান্ধব নীতি বাস্তবায়ন এবং কৃষকের ন্যায্য স্বার্থ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তা না হলে আলু উৎপাদন ও বাজার ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

এ সময় আলুর ভ্যালু চেইনের সঙ্গে সংশ্লিষ্ট কৃষক ও ব্যবসায়ীরা উপস্থিত থেকে দাবির প্রতি সংহতি জানান।

পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।