Nabadhara
ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
জুন ২২, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে রোপা আমন প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া আকতার, উপজেলা প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মল্লিকা রানী রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু সাহেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুফিয়া সুলতানা সরদার এবং উপজেলা প্রোগ্রামার মৃত্যুঞ্জয় সেনসহ কৃষি বিভাগের কর্মকর্তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের প্রণোদনা প্রদানের লক্ষ্যে সরকারের এ কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৪০০ জন কৃষককে ৩৩ শতক জমিতে চাষাবাদের জন্য প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়। প্রতিটি কৃষককে ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব সহায়তার মাধ্যমে কৃষকরা আধুনিক ও উন্নত জাতের ধান চাষে উৎসাহিত হবেন এবং উৎপাদনও বৃদ্ধি পাবে।

কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।