Nabadhara
ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে নির্বাচন অফিসে বকেয়া বিলের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, সেবা কার্যক্রম ব্যাহত

ফেনী প্রতিনিধি
জুন ২২, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। সোমবার (২২ জুন) দুপুর ১২টার দিকে এ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানা গেছে। এতে দপ্তরটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রার্থীরা।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় কার্যালয়ের কম্পিউটার, প্রিন্টারসহ সকল প্রযুক্তিনির্ভর কাজ বন্ধ হয়ে যায়। ফলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, নতুন ভোটার নিবন্ধন ও তথ্য হালনাগাদের মতো গুরুত্বপূর্ণ সেবা নিতে আসা মানুষজনকে ফিরে যেতে হচ্ছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদাউস আক্তার জানান, ২০২৫-২৬ অর্থবছরের প্রায় ৫২ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বিষয়টি নিয়ে কমিশনের প্রধান কার্যালয়ে একাধিকবার চাহিদাপত্র দেওয়া হলেও বরাদ্দ পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, দুপুর ১২টার দিকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা কোনো পূর্বনোটিশ ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের বিদ্যুৎ সংযোগ এভাবে বিচ্ছিন্ন হওয়া অনাকাঙ্ক্ষিত এবং এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। তারা দ্রুত বকেয়া বিল পরিশোধ করে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং সেবাসমূহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সোনাগাজী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মোস্তফা জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।