Nabadhara
ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

নোয়াখালী প্রতিনিধি
জুন ২২, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিয়ে উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগ দিতে এসে দুই ব্যক্তি আটক হয়েছেন। পরে জিজ্ঞাসাবাদে জালিয়াতির বিষয়টি স্বীকার করলে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রোববার (২১ জুন) রাত সোয়া ৯টার দিকে নোয়াখালীর মাইজদী বাজারে কর অঞ্চল নোয়াখালীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগপ্রাপ্ত কামাল উদ্দিন এবং অফিস সহায়ক পদে নিয়োগপ্রাপ্ত নাসফুর উল্যাহ হুমায়ুন। তারা সদর উপজেলার ব্রহ্মপুর ও হাতিয়া উপজেলার গুল্যাখালীর বাসিন্দা।

কর অঞ্চল নোয়াখালীর উপ কর কমিশনার এনামুল হাসান আল নোমান জানান, ১১ জুন অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষার পর ১১২ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হন। রোববার তাদের যোগদানের নির্দেশনা দেওয়া হলে কাগজপত্র যাচাইয়ের সময় দুই প্রার্থীর আচরণে সন্দেহ হয়। পরে হাতের লেখা যাচাইয়ে অসঙ্গতি ধরা পড়ে এবং জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে পরীক্ষায় তাদের পরিবর্তে অন্য ব্যক্তি অংশ নিয়েছিল।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে ১২ থেকে ১৫ লাখ টাকার বিনিময়ে একটি চক্রের মাধ্যমে তারা প্রক্সি পরীক্ষার ব্যবস্থা করেছিলেন। আবেদন করার সময়ই প্রবেশপত্রে ছবি পরিবর্তন করে দেওয়া হয়েছিল বলে দাবি করেন তারা।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিসুর রহমান জানান, আটক দুইজনকে থানায় নেওয়া হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।