কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা।
সভায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ আর এম আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেজবাহুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তাহের আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন, হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ, কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন প্রমুখ।
সভায় উপজেলায় সন্ত্রাস, চুরি-ছিনতাই, মাদক ও জুয়া, বাল্যবিবাহ, অনিয়ন্ত্রিত রিংজাল ব্যবহার, অসাধু ব্যবসা ও মজুদদারি সহ বিভিন্ন সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও পাপিয়া সুলতানা বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি অসাধু ব্যবসায়ী ও মজুদদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।
তিনি আরও বলেন, সভায় উত্থাপিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলো রেজুলেশনের মাধ্যমে কার্যকর করা হবে এবং উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।
সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

