Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
জুন ২৩, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসায় ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে মাদরাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা ও উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক ওয়াদুদ মজুমদার।

তিনি বলেন, “নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসা চাঁদপুর জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবছরই ভালো ফলাফল করে এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কৃতিত্ব অর্জন করে। আসন্ন আলিম পরীক্ষায় শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করতে হবে।”

তিনি আরও বলেন, নকলমুক্ত পরিবেশে এখন সব ধরনের পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তাই শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই ভালো ফলাফল অর্জন করতে হবে। মাদরাসার শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হলে প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি পাবে।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা এএসএম ফখরুদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মাওলানা নুর আহমদ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উপাধ্যক্ষ মাওলানা মো. মিজানুর রহমান এবং গভর্নিং বডির সদস্য আব্দুল রশিদ।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেষে আলিম পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. মিজানুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।