Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছ লাগিয়ে ‘সবুজ বিরামপুরের’ বার্তা দিওড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের

মো. ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
আগস্ট ২১, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

মো. ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণের মধ্য দিয়ে পরিবেশ রক্ষার বার্তা দিয়েছে দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।

‘একটি গাছ, একটি ভবিষ্যৎ—সবুজ হোক বিরামপুর’—এই প্রত্যয়কে সামনে রেখে শুক্রবার (২১ আগস্ট) দিনব্যাপী দিওড় ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নেতাকর্মীরা ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

কর্মসূচির আওতায় দিওড় ইউনিয়ন পরিষদ সংলগ্ন মসজিদের সামনে, বিজুল স্নাতকোত্তর মাদ্রাসা, দিওড় শৌলা মুহ্সীনুল উলুম মাদ্রাসা, শৌলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন দিপু ও আকমল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যকরী সদস্য কোরবান আলী, দিওড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ আলিফ খান, সদস্য সচিব মো. এনামুল হক এবং যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলমগীর রিপন ও মাসুম।

এ ছাড়া পলিপ্রয়াগপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর মোহাম্মদ বাবু, বিনাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আল-আমীন ও ইমরান, মুকুন্দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মানিক ও মেহেদুল ইসলাম এবং কার্যকরী সদস্য মোশাররফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

বৃক্ষরোপণকালে বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বাড়ায় না, মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তারা আরও বলেন, শুধু কর্মসূচি পালন করে চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না। প্রতিটি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। একটি চারা আজ ছোট হলেও সঠিক পরিচর্যায় সেটিই আগামী দিনে মানুষের জন্য ছায়া, ফল, অক্সিজেন ও নিরাপদ পরিবেশের উৎস হয়ে উঠবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচির মধ্য দিয়ে দিওড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ ও জনকল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তাদের প্রত্যাশা, আজ রোপণ করা ছোট্ট চারাগুলো একদিন বড় বৃক্ষে পরিণত হবে। সেই সবুজ বৃক্ষের ছায়ায় গড়ে উঠবে আরও নির্মল, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ—সবুজে, সৌন্দর্যে ও প্রাণে ভরে উঠবে বিরামপুর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।