Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে বাসের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আগস্ট ২১, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহমাদুল্লাহ (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমড়াগাছিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহমাদুল্লাহ আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়া গ্রামের খবির তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইতালি পরিবহনের একটি বাস সড়কে দাঁড়িয়ে থাকা আহমাদুল্লাহকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে আহমাদুল্লাহর মৃত্যু হয়।

এ ঘটনায় ঘাতক বাসটি পটুয়াখালী থানা পুলিশ আটক করেছে বলে জানা গেছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।